ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ PM
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা © ফাইল ফটো

আগামী বছরের (২০২৬ সাল) অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর শুরুর জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করেছে বাংলা একাডেমি। আভাস মিলেছে, আগামী জাতীয় নির্বাচনের (ফেব্রুয়ারি) পরে মেলা আয়োজন হতে পারে।

আজ রবি]বার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেলা শুরুর তারিখ স্থগিতের তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হয়েছে- অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ প্রেক্ষাপটে বাপুস (বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার আরবির শিক্ষকরা আরবি পড়াতে চান না, কারণ কী

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বাংলা একাডেমি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন মাথায় রেখে আগামী ১৭ ডিসেম্বর থেকে বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করেছিল। সে হিসেবে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা ছিল।

লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬