এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ PM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © প্রতীকী ছবি

বইমেলাকে সামনে রেখে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তদের নাম জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ অনুমোদন করে।

সেখানে আরও বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্ধোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তরা হলেন, কবিতা-মোহন রায়, কথাসাহিত্য-নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্য-সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য-হাসান হাফিজ, অনুবাদ-আলী আহমদ গবেষণা-মুস্তফা মজিদ ও ইসরাঈল খান, বিজ্ঞান-ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধ-মঈদুল হাসান।  

নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬