অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ PM
বইমেলা

বইমেলা © ফাইল ফটো

২০২৬ সালের অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করেছে বাংলা একাডেমি। আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে বাংলা একাডেমি থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার বিকেল ৫টায় অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬