অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ PM
বইমেলা

বইমেলা © সংগৃহীত

২০২৭ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ৭ জানুয়ারি। এটি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

এতে আরও বলা হয়, সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।

বাংলাদেশের ফুটবল নিয়ে ‘এক্সাইটেড’ ইনফান্তিনো, জানালেন তাবিথ
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সের ছাত্র আন্দোলনে নিহত ১, আটক ১৮০০
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৮ অক্টোবর ২০২৬
আকাশে দরজা খুলে গেল ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরু…
  • ১৮ অক্টোবর ২০২৬
জমি বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬