একশো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভারতীয় হাই কমিশনের বই উপহার

৩১ আগস্ট ২০২০, ০৩:৩২ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশের ১০০ কলেজ-বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বই উপহার দিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দেওয়া হয়েছে।

আজ সোমবার এ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। তিনি হাই কমিশনকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভারত-বাংলাদেশের সম্পর্কের অসাধারণ শক্তি ও উষ্ণতার কথা পুনর্ব্যক্ত করেন।

ওয়েবিনারে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বঙ্গবন্ধুকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন। বঙ্গবন্ধুর সমৃদ্ধ উত্তরাধিকারের প্রতিচ্ছবি তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু ভারত-বাংলাদেশ সম্পর্কেরও ভিত্তি রচনা করেছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব বই পড়ে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরও ভালভাবে উপলব্ধি করতে পারবে।

ওয়েবিনারে আরও অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস।

অনিয়ম ও ম্যাচ পাতানো রোধে কঠোর হচ্ছে বিসিবি
  • ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে পারে কাল, সমুদ্রবন্দরগুলোতে ৩ ন…
  • ১৯ নভেম্বর ২০২৬
টিভিতে আজ কী কী খেলা দেখবেন
  • ১৯ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আ. লীগের সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬