বছর শুরুর আগেই নতুন পাঠ্যবই পাওয়া যাবে অনলাইনে, কখন ও কীভাবে

প্রাথমিক ও মাধ্যমিক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ PM
এনসিটিবি

এনসিটিবি © লোগো

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই সরকারের বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়তে পারবে। আগামী রবিবার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, ওইদিন ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোডকরণ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এনসিটিবি। বেলা ১১টায় এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।  

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে www.nctb.gov.bd-এই ওয়েবসাইটে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন পাঠ্যপুস্তকের মোট ৬৪৭টি বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাবে। 

নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি। সেদিনই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার কথা। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এখনো মাধ্যমিকের বেশকিছু বই ছাপানো বাকি রয়েছে। ফলে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9