২০২০ শিক্ষা বর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরনের জেলা কমিটির সভা অনুষ্ঠিত

০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ AM

২০২০ শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ সংক্রান্ত জেলা কমিটির সভা বুধবার ৪ ডিসেম্বর দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপসচিব ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক পি কে এম এনামুল করিম এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সদস্য সচিব, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেনী সদর নাজনীন সুলতানা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফেনী জি এ একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং ফুলগাজী উপজেলা একাডেমিক সুপারভাইজার, মোঃ মোয়াজ্জেম হোসেন।

সভার সভাপতি পি কে এম এনামুল করিম ২০২০ শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক সংরক্ষন ও বিতরন সম্পর্কে উপস্হিত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence