মধুমতি ব্যাংক পিএলসিতে অভিজ্ঞ জনবল নিয়োগ

২৪ জুলাই ২০২৬, ০২:২১ PM
মধুমতি ব্যাংক পিএলসি

মধুমতি ব্যাংক পিএলসি © সংগৃহীত

মধুমতি ব্যাংক পিএলসিতে ব্রাঞ্চ ম্যানেজার (শাখা ব্যবস্থাপক) জন্য অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ব্যাংকিং খাতে প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি 

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (শাখা ব্যবস্থাপক)

চাকরির ধরন: বেসরকারি

কর্মসংস্থান: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আরও পড়ুন : ২৪ জুলাই: ইন্টারনেট ফিরতেই প্রকাশ পায় সহিংসতার চিত্র, শুরু হয় গণগ্রেপ্তার

বয়স: অন্তত ২৫ বছর।

আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশনস বা ক্রেডিট অপারেশনসে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

অন্যান্য দক্ষতা: নেতৃত্বের গুণাবলি, ভালো বাচনভঙ্গি, যোগাযোগদক্ষতা এবং এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রেডিট সম্পর্কিত পেশাগত কোর্স বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ: ডিপোজিট, ঋণ, সিএমএসএমই ও কৃষি অর্থায়নের লক্ষ্যমাত্রা অর্জন করা।

আরও পড়ুন : ১২ প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান দিল সরকার

অন্যান্য দায়িত্বসমূহ: দায়িত্ব শাখার সার্বিক পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং বাংলাদেশ ব্যাংকের এএমএল/সিএফটি নির্দেশনাসহ ব্যাংকের নীতিমালা মেনে চলা ,গ্রামীণ এলাকায় ব্যবসার প্রসার, নতুন গ্রাহক সৃষ্টি এবং শ্রেণীকৃত ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।

বেতন-ভাতা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

বি:দ্র: সদ্য পাস করা ফ্রেশার বা চাকরিতে বিরতি রয়েছে, এমন প্রার্থীদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬