চাঁদপুরের সেই ৪০ গ্রামে আজও ঈদুল ফিতর উদযাপন

১৩ মে ২০২১, ০২:১৭ PM
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা © সংগৃহীত

গতকাল বুধবার আফ্রিকা ও নাইজেরিয়ায় ঈদুল ফিতরের চাঁদ দেখা সাপেক্ষে চাঁদপুরের ৪০ টিগ্রামে ঈদ উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবের সাথে মিল রেখে আবারও ওই গ্রামগুলোতেই ঈদ উদযাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গত ৯২ বছর ধরে এই মাদ্রাসাসহ আশপাশের ৪০টি গ্রামের বাসিন্দারা আরব দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার আমাদের দরবার শরীফের একজন চাঁদ দেখার খবর জানায়। এটি শোনার পর অল্প কিছু মানুষ ঈদ উদযাপন করেছে। তবে আমরা ঈদ উদযাপন করিনি।

তিনি আরও বলেন, আমরা মুসলিম। সেজন্য মুসলিম দেশগুলোর সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করে থাকি। সবদিক বিবেচনা করে আজ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close