দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

১২ মে ২০২১, ০৭:৫০ PM
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি © ফাইল ফটো

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র মাহে রমজানের রোজা ৩০টি হবে এবার। ফলে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ  বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, সারা দেশ থেকে আমরা খোঁজ নিয়েছি। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর রমজান ৩০টি পূর্ণ হবে এবং আগামী শুক্রবার দেশে ঈদ উদযাপন হবে।

এদিকে গতকাল মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি।

মহামারি করোনার কারণে দেশে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় না করে মসজিদে মসজিদে ঈদের জামাতের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬