বদলির তদবির নিয়ে ডিপিইতে যাওয়া যাবে না

১৬ নভেম্বর ২০২০, ০২:০৬ PM
লোগো

লোগো © ফাইল ফটো

এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) মাঠ পর্যায়ে কর্মনত কর্মকর্তারা নিজেদের বদলির তদবির নিয়ে অধিধপ্তরে যেতে পারবেন না। রোববার (১৫ নভেম্বর) ডিপিই পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিপিইর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসার আগে নিয়ন্ত্রকারী কর্মকর্তা এবং অধিদপ্তরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬