কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাড়ছে জিপিএ

১২ জুন ২০২২, ০৬:৩৪ PM
৮ কৃষি বিশ্ববিদ্যালয়

৮ কৃষি বিশ্ববিদ্যালয় © লোগো

দেশের সরকারি ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ বাড়ছে। এ বছর জিপিএ শূন্য দশমিক পাঁচ (০.৫) বাড়ানোর পরিকল্পনা করেছে। আজ রবিবার (১২ জুন) বিকেলে কৃষি গুচ্ছের উপাচার্যদের এক সভায় এই নেওয়া হয়েছে।

গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে মোট জিপিএ ৮.০০ পয়েন্ট ছিলো। এবার সেটি বাড়িয়ে ৮.৫০ করা হয়েছে।

সভা শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমতে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত শিক্ষাবর্ষে (২০২০-২১) দ্বিতীয় বারের মতো এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এদিকে, এবার (২০২২-২৩) শিক্ষাবর্ষে এই আয়োজনে যুক্ত হচ্ছে আরও একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে এই বর্ষ থেকে কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৮টিতে। নতুনভাবে যুক্ত হতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close