সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩১ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ PM
সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. মোশারফ হোসেন সরকার।

আরও পড়ুন: কৃষি প্রকৌশল উদ্ভাবন প্রতিযোগিতায় প্রথম হাবিপ্রবির শামসুজ্জামান

এছাড়া- ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মীর মো.ইকবাল হাসান, যুগ্ম সম্পাদক কীটতত্ত্ব বিভাগের সহকারী প্রফেসর জাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক বায়োকেমিস্ট্র ও কেমিস্ট্রি বিভাগের সহকারী প্রফেসর ডা. মো. রাশেদ চৌধুরী, দপ্তর সম্পাদক কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগের সহকারী প্রফেসর রাফাত আল ফয়সাল, প্রচার ও প্রচারনা সম্পাদক মেডিসিন বিভাগের সহকারী প্রফেসর ডা. মো. শহিদুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের সহকারী প্রফেসর বিবি মরিয়ম, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাৎস্য প্রযুক্তি ও মান বিভাগের সহকারী প্রফেসর মো. আশরাফ হোসেন।

আরও পড়ুন: সিকৃবিতে প্রায়োগিক বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

এই কমিটির কার্যকরী সদস্যরা হলেন- এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সুমন পাল, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. চন্দ্র কান্ত দাশ, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. অসীম শিকদার ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহকারী প্রফেসর মো. শহীদুল্লাহ কায়সার, কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগের সহকারী প্রফেসর মো. জিল্লুর রহমান, মাৎস্য চাষ বিভাগের সহকারী প্রফেসর আমিনুর রশীদ।

আরও পড়ুন: জিপিএর পেছনে ছোটার শিক্ষা না দিয়ে মানুষ হওয়ার শিক্ষা দিন

উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। কৃষি, শিক্ষা ও গবেষণার পাশাপাশি অসাম্প্রদায়িক প্রগতিশীল মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬
প্রভোস্ট রুমে ময়লা ফেলা সেই হল সংসদ নেতাকে শোকজ ঢাবি প্রশাস…
  • ২২ জুন ২০২৬