স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, ৩ হাজার ৩৯৯ জনকে সরকারি আইএইচটি এবং ৬৬৮ জনকে সরকারি ম্যাটসে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) উভয় প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার (এমসিকিউ) প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে ৩ হাজার ৩৯৯ জন প্রার্থীকে ২৩টি সরকারি আইএইচটির বিভিন্ন অনুষদে এবং ৬৬৮ জন প্রার্থীকে ৭টি সরকারি ম্যাটসে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।
এতে আরও বলা হয়, সরকারি ও আইএইচটি ও ম্যাটসসমূহে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পরে জানানো হবে।