জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ৩০ শিক্ষার্থী

২৬ অক্টোবর ২০২১, ০৬:০১ PM
জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ৩০ শিক্ষার্থী

জাপানের এনইএফ বৃত্তি পেলেন শেকৃবির ৩০ শিক্ষার্থী © টিডিসি ফটো

জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এনইএফ বৃত্তির চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর মাসিক ২ হাজার ২৫০ টাকা হারে বৃত্তি পাবে। লেভেল-২, লেভেল-৩ ও লেভেল-৪ এর মোট ৩০ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন।

নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃতি সুরক্ষার জন্য নাগাও ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেন।

সংস্থাটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়কে এই বৃত্তির আওতাভুক্ত করা হয়েছে। অপর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানটি সঞ্চালণা করেন এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনইএফ বৃত্তি প্রদান কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬