জৈবিক উপায়ে মশা নিধনে সফলতা পেয়েছে বাকৃবি

০৫ এপ্রিল ২০২১, ০৯:২৯ AM

© ফাইল ছবি

জৈবিক পদ্ধতিতে মশা নিধনের গবেষণায় সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হারুনুর রশীদ।

রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মৎস্যবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আবুল মনসুরে সভাপতিত্বে তিনি তার গবেষণার সাফল্যের কথা তুলে ধরেন।

গবেষক হারুনুর রশীদ জানান, মশা নিয়ন্ত্রণে সফল দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সারা বছর ধরেই জৈবিক ও রাসায়নিক দমন পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমেই মশা ও মশাবাহী রোগ দমনে সাফল্য এসেছে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো সমন্বিত কাজ ছিল না। জৈবিক উপায়ে মশা নিধন করার জন্য তিনি ২০১৭ সালে চট্টগ্রামে একটি গবেষণা করেছিলেন। উদ্দেশ্য ছিল মশা নিধনের জন্য (মশক লার্ভা ভক্ষণ) দেশি জাতের কিছু মাছের সঙ্গে বিদেশি জাতের মাছের দক্ষতা তুলনা করা। এ কাজ করতে গিয়ে তিনি চট্টগ্রামের বিভিন্ন ড্রেনের ও নর্দমার নোংরা পানিতে প্রচুর পরিমাণ 'মসকুইটো ফিশ' পেয়েছেন। মাছগুলো নোংরা পানিতে খুব ভালোমতোই বেঁচে থাকতে পারে। তাদের পেট কেটে প্রচুর পরিমাণে মশার লার্ভা পাওয়া গেছে। এই মাছটি কিছুটা আমাদের দেশি দাড়কিনা মাছের মতো দেখতে এবং শহরের অ্যাকোয়ারিয়াম শপগুলোতে বিক্রি হয়ে থাকে।

গবেষক জানান, পরবর্তী সময়ে 'মসকুইটো ফিশ' ছাড়াও কিছু দেশি-বিদেশি মাছ ল্যাবরেটরিতে তিনি পরীক্ষা করেন। উদ্দেশ্য ছিল মশার লার্ভা ভক্ষণে তাদের দক্ষতার তুলনা করা। গবেষণায় দেখা গেছে, বিদেশি 'মসকুইটো ফিশ' বা গাপ্পির তুলনায় মশক লার্ভা ভক্ষণের ক্ষেত্রে আমাদের দেশি জাতের খলিশা মাছের দক্ষতা প্রায় দ্বিগুণ। লার্ভা দমনের ক্ষেত্রে বিদেশি মাছের তুলনায় দাড়কিনা মাছের দক্ষতাও ভালো পাওয়া গেছে। কিন্তু ড্রেনের বা নর্দমার পানিতে দাড়কিনা মাছ বেশিদিন টেকে না।

পক্ষান্তরে খলিশা শুধু মশার লার্ভা ভক্ষণেই ভালো নয়, এটির ড্রেনের পানিতে অভিযোজন ও টিকে থাকার ক্ষমতাও ভালো। এসব মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন খুবই সহজ। সিটি করপোরেশনগুলো এসব মাছ বদ্ধজলাশয়গুলোতে নিয়মিতভাবে প্রতি বছর অবমুক্ত করতে পারে। তাহলে জলাশয়গুলোতে মশা ডিম ছাড়লে উৎপন্ন লার্ভা খেয়ে দেশি মাছগুলো মশা দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগ: বাকৃবি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close