বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধা নিবেদন

০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ PM
বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধা নিবেদন

বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘বৃহত্তর বগুড়া সমিতি’। আজ শনিবার সন্ধ্যায় (৩ জানুয়ারি) শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন– শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।

শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন, দেশ তাদের প্রকৃত অবিভাবক হারিয়েছে, সকলের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতি বাংলাদেশ-এর যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন-সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ‘বৃহত্তর বগুড়া সমিতি’-এর সদস্যবৃন্দ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950