বশেমুরকৃবির ৭৫ কোটি টাকার বাজেট অনুমোদন

২৫ জুলাই ২০২০, ১০:৪৭ PM

© ফাইল ফটো

২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ২ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

এদিন সকালে সিন্ডিকেট সভাপতি বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাজেট পেশ করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরে তা সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সিন্ডিকেট সদস্য মেহের আফরোজ চুমকি (এমপি), আমিনুল ইসলাম টিটু (এমপি), সিনিয়র সচিব মো. আলমগীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬