রাতে ছাত্রীকে যৌন হয়রানি, বাকৃবি শিক্ষার্থীকে মারধর

১৭ মার্চ ২০২০, ০১:০৬ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. ওবাইদুল হক রাব্বি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবাইদুল বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও আশরাফুল হক হলে থাকতেন।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে এক ছাত্রীকে যৌন হয়রানি করছিলেন। এসময় অনিক নামের এক শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেলে। পরে অনিক ও অনিকের বন্ধুরা মিলে অভিযুক্ত ওবাইদুলকে ধরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে নিয়ে যায়। সেখানে যৌন হয়রানির অভিযোগ তুলে ওবাইদুলকে মারধর করেন তারা। এরপর ওবাইদুলকে আশরাফুল হক হলের গেষ্টরুমে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে আহত ওবাইদুলকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

অভিযুক্ত ওবায়দুল যৌন হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন, যৌন হয়রানি করার সময় অনিক ও তার বন্ধুরা আমাকে দেখে ফেলে মারধর করার পর আমাকে আশরাফুল হক হলের গেষ্টরুমে নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি আমাকে উদ্ধার করে। এর আগেও ওবাইদুলের বিরুদ্ধে যৌন হয়রানির বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে সংশোধনের জন্য তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬