আইডিয়া ফেস্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ AM
 প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন শেকৃবি টিম

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন শেকৃবি টিম © টিডিসি ছবি

জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল। কৃষি খাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও কার্যকর সমাধান উপস্থাপনের মাধ্যমে দলটি এ সাফল্য অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন—দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) এবং মো. রিয়াদ মিয়া (৮০তম ব্যাচ, কৃষি অর্থনীতি)।

২০২৫ সালের অক্টোবর মাসে শুরু হওয়া প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক গ্রুপ পর্বের মাধ্যমে দল নির্বাচন করা হয়। পরবর্তী পর্যায়ে নির্বাচিত ১৮টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করে। সেমিফাইনাল থেকে বাছাইকৃত দলগুলো চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

১৮ অক্টোবর (রবিবার)  তারিখে রাজধানীর শাহবাগে অবস্থিত আবু সাঈদ কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের পুরস্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বক্তব্য দেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম। বক্তব্যে তিনি বাংলাদেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, কৃষকদের বহুমাত্রিক চ্যালেঞ্জ এবং এসব সমস্যার কার্যকর সমাধানে তাঁদের উদ্ভাবনী মডেলের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও কৃষির টেকসই উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরলস প্রচেষ্টা ও অবদানের কথা তুলে ধরেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। একই সঙ্গে এ সাফল্য দেশের কৃষি খাতের বাস্তব সমস্যার সমাধানে তরুণ কৃষিবিদদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং দেশীয় প্রেক্ষাপটে কার্যকর ও টেকসই সমাধান উদ্ভাবনের সম্ভাবনাকে তুলে ধরেছে।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950