‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে © টিডিসি সম্পাদিত

লিফটে ওঠার সময় সিনিয়র শিক্ষার্থীকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ সম্বোধন করাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এর জেরে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে হাতাহাতিতে জড়ানো, হেনস্তা ও হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিজয-২৪ হলে ঘটনার সূত্রপাত হয়। এরপর রাতে শেরেবাংলা হলের সামনে তা সংঘর্ষে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছেন।

তারা বলছেন, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় ২৩ ব্যাচের রাতুল হাসান রুম্মান নামে এক শিক্ষার্থী ২১ ব্যাচের শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বলে ডাকেন। সিনিয়রের পরিচয় না দিয়ে ‘ব্রো’ বলায় শরীফ তার ওপর ক্ষিপ্ত হন এবং লিফটে উঠতে বাধা দেন। পরবর্তীতে তা রুম্মান ও শরীফের মধ্যে হাতাহাতিতে রুপ নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রুম্মান ছাত্রদল নেতা জিবরাইল শরীফের অনুসারী। ঘটনার একপর্যায়ে ছাত্রদল নেতা শরীফ ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংঘর্ষে জড়ান। এ সময় ২১ ব্যাচের শরীফকে মারধরের ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা এসে ছাত্রদল নেতা শরীফের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে জিবরাইল শরীফকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন তারা। পরবর্তীতে তার রুমে গিয়ে ভাংচুর করেন। রুম্মানের দাবি, দুপুরে ক্লাস শেষে ক্লান্ত থাকায় তিনি ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলেছিলেন, যা নিয়ে তাকে বকাঝকা ও মারধর করা হয়েছে।

আরও খবর: চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়

২১ ব্যাচের শরীফের দাবি, রাতে শেরেবাংলা হলের ক্যান্টিনের সামনে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করে হামলা চালান। আত্মরক্ষা করতে গিয়ে রুম্মানের কপাল কেটে যায়। তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা জিবরাইল শরীফ ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে এসে তার কলার ধরে হলের বাইরে নিয়ে যান, গালাগাল করেন এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া ও মামলার হুমকি দেন।

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ বলেন, ‘হলের ভেতরে হইচই শুনে গিয়ে দেখি আমার ছোট ভাইয়ের সঙ্গে সিনিয়রের সমস্যা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গেস্টরুমে বসতে চাইলে অনিমেশ রায় নামে ২১ ব্যাচের এক শিক্ষার্থী অন্যদের খবর দেয়। পরে তারা এসে কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ব্যাচভিত্তিক ঝামেলা। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। বুধবার সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9