প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হলের রুমে ‘এটাচড টয়লেট’ বানাচ্ছেন ছাত্রদল সভাপতি

১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৮ PM
শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপসের কক্ষের কাঠামো পরিবর্তন করে এটাচ টয়লেট নির্মাণ হচ্ছে।

শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপসের কক্ষের কাঠামো পরিবর্তন করে এটাচ টয়লেট নির্মাণ হচ্ছে। © টিডিসি সম্পাদিত ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি নজরুল ইসলাম হলে প্রশাসনের নির্দেশনা অমান্য করে আবাসিক কক্ষের কাঠামো পরিবর্তন করে এটাচড টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপসের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কবি নজরুল ইসলাম হলের ২০১ নম্বর কক্ষে কাঠামো পরিবর্তনের কাজ চলছে। কক্ষের একটি অংশ ভাঙচুর করে সেখানে এটাচ টয়লেট নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেয়াল ও কক্ষের বিদ্যমান কাঠামো পরিবর্তনের কাজ চলমান থাকলেও এ বিষয়ে হল প্রশাসনের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলের কক্ষের মূল কাঠামো পরিবর্তন, দেয়াল ভাঙা কিংবা স্থায়ী কোনো নির্মাণকাজ করার ক্ষেত্রে হল প্রশাসনের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ২০১ নম্বর কক্ষে চলমান কাজের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হচ্ছে না।

ওমর নামের এক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হলের কোনো রুমের কাঠামো ব্যক্তিগত সুবিধার জন্য পরিবর্তন করার সুযোগ থাকলে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিয়ম-কানুনের প্রয়োজন কী? প্রশাসনের নির্দেশনা সবার জন্য সমান হওয়া উচিত। একজনের জন্য নিয়মের ব্যতিক্রম হলে ভবিষ্যতে অন্যরাও একইভাবে নিয়ম ভাঙতে উৎসাহিত হবে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘হলের প্রচলিত কাঠামো ও নিয়ম যদি তার পছন্দ না হয় কিংবা ব্যক্তিগত সুবিধার জন্য কাঠামো পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে তিনি হলে না থেকে বাইরে বাস করতে পারেন। একজনের ব্যক্তিগত সুবিধার জন্য পুরো হলের কাঠামো পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত নয়।’

হলের রুমে এটাচ বাথরুম এর বিষয়ে জানতে চাইলে কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ড.মোহাম্মদ মাহবুব ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। ছাত্রদল সভাপতি তার হলের ছাত্র কিনা জানতে চাইলে তিনি বলেন,সে অবশ্যই আমার হলের ছাত্র। নেক্সট দিন আসো কাগজপত্র দেখে সব বলা যাবে।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬