বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাইনে মিলল দ্বিখণ্ডিত মরদেহ

১৯ আগস্ট ২০২৬, ১২:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১২:১৫ AM
শেকৃবি শিক্ষার্থী তানভীর আহমেদ

শেকৃবি শিক্ষার্থী তানভীর আহমেদ © টিডিসি ছবি

৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আর কর্মস্থলে যোগ দেওয়া হলো না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী তানভীর আহমেদের (২৯)। নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনের পাশ থেকে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তানভীর আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশের একটি ধানক্ষেত থেকে তার দ্বিখণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তার বাবা মীর বজলুর রশিদ জানান, তাদের পরিবারে কোনো ধরনের বিরোধ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, ‘দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এদিকে, মেধাবী এই কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9