খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন না করলে একতরফা সিদ্ধান্ত 

১৭ আগস্ট ২০২৬, ১১:১৪ AM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তানভীর আহমেদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অথবা লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার ১৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর আহমেদকে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে আগে লিখিতভাবে জানানোর জন্য ১৯ জুলাই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই চিঠির কোনো জবাব দেননি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুন অনুষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩তম সভায় তানভীর আহমেদকে চাকরি থেকে বরখাস্তকরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত নম্বর ২৩.৫ অনুযায়ী এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বরখাস্তের আগে সংশ্লিষ্ট কর্মচারীকে ব্যক্তিগতভাবে অথবা লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেওয়া আবশ্যক। এ কারণে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে তানভীর আহমেদকে ১০ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন: আড়াই লাখের চুক্তিতে মিলল ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, গ্রেপ্তার ৪

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তানভীর আহমেদের অনুপস্থিতিতেই একতরফাভাবে চূড়ান্ত বরখাস্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর আহমেদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তার বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার লেবুতলা এলাকায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিটি জারি করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রেজাউল ইসলাম।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬