খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯ জুন ২০২৬, ১০:২৯ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

কর্মসূচির আয়োজক ছাত্রনেতা মুশফিকুর রহমান বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ছাত্রনেতা আসিফ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব আরও বেড়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছি। পরিবেশ রক্ষার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে খুকৃবি শাখার ছাত্রনেতা নূর মোহাম্মদ হৃদয়, সজল আহম্মেদ, আহসান হাবিব, প্রত্যাশা, মুসাফির ইমরান ও সোহেল রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9