খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ‘সাইক’ ক্লাবের সভাপতি সজল, সম্পাদক জিসান

০৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ AM
সভাপতি মোহাম্মদ সজল আহমেদ, সম্পাদক মো. ওমর ফারুক জিসান

সভাপতি মোহাম্মদ সজল আহমেদ, সম্পাদক মো. ওমর ফারুক জিসান © টিডিসি ছবি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) কৃষি অর্থনীতি ও কৃষি ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব (সাইক)-এর ২০২৬–২৭ কার্যবর্ষের ৪৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক. মো. নাজমুল আহসানের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি কৃষি অর্থনীতি ও কৃষি ব্যবসায় অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সজল আহমেদ এবং সাধারণ সম্পাদক একই বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক জিসান।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন সফট স্কিল উন্নয়ন এবং টেকসই কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ক্লাবটি কাজ করবে। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতা ও বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হবে।

ক্লাবের সদস্যরা জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণে ক্লাবটি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬