খুকৃবির ফিশারিজ অনুষদের এক কোর্সে সবাই ‘অকৃতকার্য’

০২ মে ২০২৬, ০৮:৩৭ AM , আপডেট: ০২ মে ২০২৬, ০৬:২৫ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের একটি কোর্সে দ্বিতীয় ব্যাচের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত ৩০ এপ্রিল প্রকাশিত লেভেল-৪ সেমিস্টার-২ এর ফাইনাল পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়। এক শিক্ষার্থীর অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দ্বিধায় এমনটি হয়েছে বলে সহপাঠীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে উপাচার্যের অনুমোদনে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘ফিশ হেলথ ম্যানেজমেন্ট’ (FHM-4201) কোর্সে অংশ নেওয়া ২৭ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হননি। জানা গেছে, এ কোর্সের পরীক্ষা গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগের দিন এক শিক্ষার্থীর অসুস্থতাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, তাহসিনা আনোয়ার শর্মী নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সহপাঠীদের একটি অংশকে সেখানে যেতে উৎসাহিত করা হয়। একই সঙ্গে শিক্ষকের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সমস্যা হবে না, এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, কয়েকজন শিক্ষার্থী সহপাঠীদের ফোন ও বার্তার মাধ্যমে পরীক্ষায় অংশ না নিতে চাপ দেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি মেসেঞ্জার গ্রুপে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার কথাও বলা হয়। এ ছাড়া অনুষদের ছায়া ডিন পরীক্ষায় প্রধান ইনভিজিলেটর হিসেবে থাকবেন বলে কোনো সমস্যা হবে না, শিক্ষার্থীদের পক্ষ হতে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নতুন রিটেক নিয়মে ভোগান্তিতে শিক্ষার্থীরা, ৫০০ টাকার ফি লাফ দিয়ে হলো ৫ হাজার

এসব ঘটনায় অনেক শিক্ষার্থী ভীত ও অনিশ্চয়তায় পড়ে পরীক্ষায় অংশ নেননি। কেউ কেউ পরীক্ষাকেন্দ্রে গিয়েও হলে প্রবেশ করেননি বলে জানা গেছে।

এদিকে এক কোর্সে সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এ ফলাফল ভবিষ্যতে অ্যাকাডেমিক অগ্রগতি, চাকরি ও উচ্চশিক্ষার সুযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত ঘটনার তদন্ত এবং সমাধানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুধু প্রোটিন নয়, সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন এই উপাদানও
  • ০৬ নভেম্বর ২০২৬
সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মা…
  • ০৬ নভেম্বর ২০২৬
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া:…
  • ০৬ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
  • ০৬ নভেম্বর ২০২৬
ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রা…
  • ০৬ নভেম্বর ২০২৬
দেয়ালে ‘জয় বাংলা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950