রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে বাকৃবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২২ জুন ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০০ PM
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আলু, আম ও সবজি রপ্তানিকারকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অর্থায়নে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি বিল্ডিং, গ্রুপ ফরমেশন অ্যান্ড এনহ্যান্সিং অব পটেটো, ম্যাঙ্গো অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার’ শীর্ষক এ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বিএডিসির গবেষণা সেলের প্রধান সমন্বয়ক ড. মো. নাজমুল ইসলাম। এ ছাড়া প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সততা এবং পণ্যের মান বজায় রাখা অপরিহার্য। বিএডিসির এ উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মানসম্মত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬