বাকৃবির নতুন ওয়েবসাইট ও ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন

১৮ জুন ২০২৬, ০৫:৫৬ PM
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং বাউরেসের বিভিন্ন কার্যক্রমের ডিজিটাল রূপান্তর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলে বাউরেস ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

এ সময় কৃষি অনুষদের ডিন. অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের আধুনিক সুবিধা ও ব্যবহারবান্ধব নকশা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, নতুন ওয়েবসাইটে উন্নত সার্চ সুবিধা, মোবাইল ও ট্যাবলেট উপযোগী ডিজাইন, দ্রুত তথ্যপ্রাপ্তি, সহজ কনটেন্ট ব্যবস্থাপনা এবং সমন্বিত প্রশাসনিক সেবার সুযোগ রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাধারণ ব্যবহারকারীরা আরও সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কনফারেন্স হল, মিটিং রুম, ডাইনিং হল এবং ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের জন্য অনলাইন রিজার্ভেশন সিস্টেম চালু করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এসব সুবিধা বুকিং করতে পারবেন।

গবেষণা ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে বিশ্ববিদ্যালয়ের ইআরপি প্ল্যাটফর্মে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-PMS) সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা অনলাইনে গবেষণা প্রকল্প তৈরি, অনুমোদনের আবেদন, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং অনুমোদনপত্র সংগ্রহ করতে পারবেন।

বাউরেসের বার্ষিক কর্মশালা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে চালু করা হয়েছে ‘অ্যানুয়াল ওয়ার্কশপ ম্যানেজমেন্ট সিস্টেম’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনলাইনে সারসংক্ষেপ (Abstract) জমা, সম্পাদনা এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। একই সঙ্গে প্রশাসকরা কর্মশালার বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।

ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ই-ফাইল ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে নথি সংরক্ষণ, অনুসরণ ও ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান বলেন, গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গবেষকবান্ধব করতে বাউরেস ধারাবাহিকভাবে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। গবেষকদের সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ও নিবেদিত। গবেষণাই উচ্চশিক্ষা ও জ্ঞান সৃষ্টির মূল ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষক ও গবেষককে তাদের ডিজিটাল প্রোফাইল নিয়মিত হালনাগাদ করতে হবে এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রম যথাযথভাবে উপস্থাপন করতে হবে। কারণ দেশ-বিদেশের গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন অংশীজন এসব তথ্য নিয়মিত অনুসরণ করেন।

তিনি আরও বলেন, ‘অনেকে মনে করেন গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থের সংকট বড় বাধা। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম অর্থের অভাবে কখনো থেমে থাকবে না। প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। তবে প্রতিষ্ঠানের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence