বাকৃবিতে প্রথম বর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই

১৭ জুন ২০২৬, ০৬:৩৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদের নিয়মিত ক্লাস শুরু হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান ৬ জুলাই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষদভিত্তিক ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন করা হবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদের নিয়মিত পাঠদান শুরু হবে।

নবাগত শিক্ষার্থীদের আবাসিক হলে ওঠার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের আগের দিন, অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। ওরিয়েন্টেশনের আগে মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়া হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। সেদিন নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা স্থগিত করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আগামী ৬ জুলাই কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনেই নবীনবরণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও বর্তমানে মিলনায়তনের সংস্কারকাজ চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছি।

উল্লেখ্য, বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম গত ২৬ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে মোট ১ হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence