বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 

১৭ জুন ২০২৬, ০৩:৫১ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, একাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

একই দিনে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের তত্ত্বাবধানে অনুষদভিত্তিক এবং হলের প্রভোস্টদের ব্যবস্থাপনায় হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের সময় ও স্থান স্ব স্ব অনুষদ ও হল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

নবীন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৫ জুলাই (রোববার) সকাল ৯টা থেকে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন। এছাড়া মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের ক্লাস ও চলমান পরীক্ষাসমূহ (যদি থাকে) স্থগিত থাকবে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৯ জুলাই ২০২৬
‘অভিশাপ’ মুক্ত হলো আর্জেন্টিনা
  • ০৯ জুলাই ২০২৬
এইউএসটি ও জার্মানির ইউএনইউ-ফ্লোরেস’র মধ্যে সমঝোতা স্মারক স্…
  • ০৯ জুলাই ২০২৬
আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, ব্যাখ্যা দিলেন মীর শ…
  • ০৯ জুলাই ২০২৬
৩ দেশে হামলা চালাল ইরান
  • ০৯ জুলাই ২০২৬
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence