ইউজিসির মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬  শিক্ষার্থী

১৮ জুন ২০২৬, ০৫:৩৪ PM
উপাচার্যের কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক গ্রহণ করেন

উপাচার্যের কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক গ্রহণ করেন © টিডিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয়টি অনুষদের ছয়জন শিক্ষার্থী। নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে তারা এ বৃত্তি লাভ করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ বর্ষে অধ্যয়নরত এবং নিজ নিজ অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ইউজিসির এ মেধাবৃত্তির জন্য মনোনীত করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অনুষদের বায়েজিদ আলম, কৃষি অনুষদের খালিদ হাসান, পশুপালন অনুষদের মো. জামিল হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যুথি দত্ত, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মো. শাদমান জামান রোহিত এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের মো. গোলাম সাকলায়েন আনাস।

প্রত্যেক শিক্ষার্থী মেধাবৃত্তি বাবদ ২৪ হাজার টাকা এবং বই-পুস্তক ক্রয়ের জন্য ২ হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা করে পেয়েছেন। এ হিসেবে ছয় শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃত্তি প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে দেশের কৃষি ও কৃষিভিত্তিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬