দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ PM
দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল 

দেড় হাজার শিক্ষার্থী নি‌য়ে বাকৃ‌বি শাখা ছাত্রদলের ইফতার মাহফিল  © টিডিসি

মরহুম বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান নেতারা।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এই মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

বাকৃবির ছাত্রদলের সদস্য স‌চিব শফিকুল ইসলাম বলেন, ‘দেশবাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।’

তিনি আরও জানান, এই আ‌য়োজ‌নের মূল উ‌দ্দেশ্য ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে প্রস্তুত এই বার্তা দেওয়া।

বাকৃ‌বি ছাত্রদ‌লের আহ্বায়ক মো আ‌তিকুর রহমান ব‌লেন, ‘নতুন সরকার যেন ন্যায় ও ইনসাফের সাথে দেশ প‌রিচালনা কর‌তে পারে এই দোয়ার জন্য এই আয়োজন। এ ছাড়া আমরা শিক্ষার্থীদের পাশে সর্বদা আ‌ছি, এই বিশ্বাস তৈরী কর‌তেই ধারাবাহিকভা‌বে কাজ করতে যাচ্ছি।’ 

তিনি বলেন, ‘আজকের এই পবিত্র দোয়া ও ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক মহৎ মুহূর্ত। পবিত্র রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। সেই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং জুলাই আন্দোলনসহ বিগত সময়ের রাজনৈতিক সহিংসতায় শহীদ সকল আত্মার শান্তির জন্য দোয়া করতে।’

ট্যাগ: বাকৃবি
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950