রমজানে ঢাবিতে খাদ্যের মান বাড়িয়ে মূল্য হ্রাসের দাবি ছাত্রদলের

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ AM
ঢাবি ছাত্রদল

ঢাবি ছাত্রদল © ফাইল ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মসংযম, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ। এই মাস যেমন বাংলাদেশী জাতির ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমনি বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের অন্যতম নিদর্শন। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ সময়সূচিতে সেহরি ও ইফতার গ্রহণ এবং ইবাদতে মশগুল থাকেন।

এতে আরও বলা হয়, দুঃখজনকভাবে প্রতি বছর রমজান মাসে আবাসিক হলসমূহের ক্যান্টিনসহ বিভিন্ন ক্যান্টিন ও খাবারের দোকানে খাদ্যের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। তাই রমজানকে ঘিরে বিশেষ পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে খাদ্যের মান উন্নয়ন ও মূল্য হ্রাসের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে সেহরি ও ইফতারে খাদ্যের মান ও মূল্যসীমা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬