তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় টিএসসিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
টিএসসিতে মিষ্টি বিতরণ

টিএসসিতে মিষ্টি বিতরণ © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এই মিষ্টি বিতরণ করেছেন।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এই উদ্যোগ নেন। মিষ্টি বিতরণের পাশাপাশি এসময় তিনি তারেক রহমানের জন্য দোয়া চান যেন সঠিকভাবে তিনি দেশ পরিচালনা করতে পারেন। 

এবিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, দীর্ঘ সতেরো বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে দেশকে একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন আমরা সেই প্রত্যাশ্যা রাখি। 

এসময় মিষ্টি বিতরণে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, হাজি মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সদস্য কিয়েভ বারী।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9