প্রথমবারের মত ঢাবির কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের তারাবির ব্যবস্থা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়

ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় © ফাইল ছবি

প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়তে নারী শিক্ষার্থীদের তারাবির নামাজ পড়ার সুযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এই আয়োজনের সহযোগিতা করেন।

এ বিষয়ে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ জোহর আসর এবং মাগরিবের জন্য খোলা থাকতো। সচরাচর অন্যান্য সময়ে মাগরিবের পর মসজিদ মেয়েদের মসজিদটা বন্ধ হয়ে যেত। তো রমজান উপলক্ষে যেহেতু খতমে তারাবির নামাজ সব মসজিদে সুযোগ নেই। সে জায়গা থেকে আমরা ভাবলাম যে আমাদের কেন্দ্রীয় মসজিদে মেয়েদের নামাজের জায়গাটা এই ৩০ দিন ওপেন রাখলে মেয়েদের তারাবি পড়তে সুবিধা হয়। 

‘‘এর আগে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় কাটাবন মসজিদে গিয়ে তারাবি সালাত আদায় করেছি। সেই অভিজ্ঞতা থেকে মনে করলাম যে সেন্ট্রাল মসজিদে আমাদের এই সুযোগটা থাকলে আমরা বেশি উপকৃত হই। আর অনাবাসিক শিক্ষার্থী তাদের জন্য আসলে তারাবি পড়ার সুযোগ ছিল না। গত বছর থেকে আবাসিক শিক্ষার্থীদের জন্য হলে খতমে তারাবির ব্যবস্থাও থাকল।’’

তিনি বলেন, অনাবাসিকদের বিষয়টা চিন্তা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের যে নামাজের জায়গা নারী শিক্ষার্থীদের সেটা ওপেন রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে ওভার দ্য ফোন কথা বলে বিষয়টা চূড়ান্ত করেছি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬