তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাবিতে ছাত্রদলের গোলাপ ফুল বিতরণ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ PM
ছাত্রদলের গোলাপ ফুল বিতরণ

ছাত্রদলের গোলাপ ফুল বিতরণ © টিডিসি ফটো

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এ ফুল বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মাহমুদ ইসলাম কাজল জানান, বিএনপি সরকার গঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে নিজ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

মাহমুদ ইসলাম কাজল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজ প্রমুখ।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950