প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজলের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। তখন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাদের।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬