বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ PM
মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন বাকৃবি শিক্ষার্থীরা

মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন বাকৃবি শিক্ষার্থীরা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। 

এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হতে থাকেন। এরপর তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার-সংলগ্ন করিডর থেকে মৌন মিছিলটি শুরু করেন। মিছিলটি নিয়ে করিডর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা মাথার লাল কাপড়টি খুলে চোখে বেঁধে নেন। 

কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, ‌‘আজকে আমাদের এই কর্মসূচিটি প্রতীকী কর্মসূচি, এটা প্রশাসনের প্রতি আমাদের লাল সিগনাল প্রদর্শন। বহিরাগত আমাদের ওপর যে হামলা করেছে তার বিচার আমরা এখনো পাইনি, আমরা আশা করি প্রশাসনে এই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতরা কারা হামলা করেছে তাদের খুঁজে বের করবে। ভবিষ্যতে যাতে এমন হামলা আর না হয় এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে আশা করি প্রশাসন এ বিষয়ে শিগগিরিই ব্যবস্থা নেবে। আগামীকাল প্রশাসনের সাথে আমাদের আরেকটি মিটিং হবে, আশা করি চলমান সমস্যার আমরা দ্রুত সমাধান পাব।’

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • ২৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক
  • ২৯ জুলাই ২০২৬
ভূমিকম্প বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্…
  • ২৯ জুলাই ২০২৬
মুখোমুখি পুলিশ ও এনসিপি, বৃষ্টির মধ্যেই মহাসড়কে অবস্থান
  • ২৯ জুলাই ২০২৬
আবারও এ্যানির কাছে যুবদলের পদবঞ্চিত নেতাদের ধরনা
  • ২৯ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ জুলাই ২০২৬