বাকৃবিতে সাম্প্রতিক ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে অডিটরিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থী কর্তৃক মিলনায়তনের সব গেট বন্ধ করে সভায় উপস্থিত সবাইকে প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখা এবং পরবর্তী সময়ে বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনা, ভাঙচুরের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং সার্বিক বিষয়টির সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সভাপতি এবং সংস্থাপন শাখা-২-এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, পূর্ত বিভাগ-১ এর অতিরিক্তি প্রধান প্রকৌশলী প্রকৌ. মুহ. এনামুল হক।

আদেশনামায় যথা শিগগিরই তদন্তের রিপোর্ট বা, সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আদেশনামায় আরও বলা হয়েছে, গত ৭ আগস্ট বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা তাদের চাকরির ক্ষেত্র বাড়ানো এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তায় কম্বাইন্ড ডিগ্রির দাবিসংবলিত স্মারকলিপি উপাচার্য বরাবর প্রেরণ করেন। উপাচার্য বিষয়টি দ্রুত সমাধান করতে গত ১২ আগস্ট একটি কমিটি গঠন করে দেন। গঠিত কমিটির সুপারিশে গত ৩১ আগস্ট বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২৫১ জন শিক্ষকের উপস্থিতিতে উপস্থাপন করা হলে শিক্ষা পরিষদ কমিটির সুপারিশ মোতাবেক ৩টি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬