অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

৩১ আগস্ট ২০২৫, ১০:০০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM
হামলার ঘটনা

হামলার ঘটনা © টিডিসি ফটো

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল বহিরাগত ব্যক্তি। আজ রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভা বসে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মতে, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে বহিরাগতদের হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত ৯টায় দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা প্রশাসনের ফেসবুকে পেজ থেকে বাকৃবি ভিসির সূত্র দিয়ে জানানো হয়েছে, ‘‘আজ সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল। সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ প্রদান করা হল।’’

ট্যাগ: বাকৃবি
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950