অর্থের অভাবে কেউ যেন পড়াশুনা থেকে বঞ্চিত না হয়: শিক্ষামন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৮ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অতিথিরা ও বৃত্তিপ্রাপ্তরা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অতিথিরা ও বৃত্তিপ্রাপ্তরা © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মেধাবী প্রজন্ম শিক্ষার মাধ্যমে দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এজন্য খেয়াল রাখতে হবে কোন ছেলেমেয়ে যাতে অর্থের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়। মাধ্যমে তাদের মেধার বিকাশ থেকে বঞ্চিত না হয়। এজন্য সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে ‘কামাল-মমতাজ মেমোরিয়াল ট্রাস্টে’ প্রথম শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এজন্য কৃষিবিদ ও গবেষকদের ভূমিকা অনন্যসাধারণ। একসময় সাড়ে সাতকোটি মানুষের প্রয়োজনের শতকরা ৬০ ভাগ খাদ্য উৎপাদন সম্ভব হতো। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য কৃষিবিদদের অবদান প্রশংসাযোগ্য। ভবিষ্যতের কৃষিবিদদের এ ধারা অব্যাহত রাখতে হবে। এসময় শিক্ষামন্ত্রী এ ধরনের কার্যক্রমের জন্য কামাল-মমতাজ ট্রাস্টের পৃষ্ঠপোষকদের সাধুবাদ জানান। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা যেন জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটায়, এ আহ্বান জানান তিনি।

শেকৃবির ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো আনোয়ারুল হক বেগ, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আব্দুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নিলুফার আহমেদ করিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের বৃত্তি প্রদান করতে পেরে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত ও আনন্দিত। এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল আরো বৃদ্ধি পাবে এবং তারা শিক্ষা জীবন শেষে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বৃত্তি ব্যবস্থা চালু করায় তিনি পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্নাতকোত্তর পর্যায়ের একজন এবং স্নাতক পর্যায়ের ৫ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা হয়।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950