খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান

২৯ অক্টোবর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
অধ্যাপক ড. মো. নাজমুল আহসান

অধ্যাপক ড. মো. নাজমুল আহসান © টিডিসি ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জ্যৈষ্ঠ অধ্যাপক ছিলেন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. মো. নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে অপর এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহ‌তি দেওয়া হয়।

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬