বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বে মোস্তাফিজুর রহমান

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্যের পদ শূন্য হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বুধবার (৪ সেপ্টেম্বর) বশেমুরকৃবির সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করে ৩ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় প্রধানগণের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব দেওয়া হয়। 

তিনি আরও জানান, রাষ্ট্রপতি কর্তৃক পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। ইতঃপূর্বে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া উপাচার্যের পদ থেকে পদত্যাগ করলে এ শূন্য পদের সৃষ্টি হয়।

শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতি…
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের উদ্দেশ্যে বিমানের বার্তা
  • ১১ অক্টোবর ২০২৬
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬