বাকৃবির নতুন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. আফরিনা

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. আফরিনা মুস্তারি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. আফরিনা। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, বাকৃবির সাবেক সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হককে তার আবেদনের প্রেক্ষিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা পদে অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে নিয়োগ দিয়েছে। তিনি আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন । তিনি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: গুচ্ছে আসন ফাঁকা ২২২০, ভর্তি আগের নিয়মে

প্রসঙ্গত, ড. আফরিনা মুস্তারি ২০১১ সালের ১৯ জুন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে সহকারী অধ্যাপক, ২০১৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এর আগে ড. আফরিনা মুস্তারি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: বাকৃবি
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950