সিভাসুর নতুন ভিসি অধ্যাপক লুৎফুল আহসান

০৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান

অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান © টিডিসি ফটো

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান। এর আগে বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক ছিলেন তিনি।

গত রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক এ এস এম লুৎফুল আহসানকে সিভাসু’র নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভাসুর সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের স্থলাভিষিক্ত হয়েছেন এ এস এম লুৎফুল আহসান। ২০১৫ সাল থেকে পরপর দুইবার ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. গৌতম।

লুৎফুল আহসান চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্ম নেন। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। ২০০৩ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মলিকিউলার বায়োলজি বিষয়ে বেলজিয়াম থেকে মাস্টার্স ও ২০১৫ সালে ইতালির ইউনিভার্সিটি অব মিলান থেকে অ্যানিমেল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি অর্জন করেন। এছাড়া তিনি নেদারল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন।

লুৎফুল আহসান ২০০৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের এনাটামি ও হিস্টোলজি বিভাগের প্রধান এবং পরবর্তীতে গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬