জাবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন কত?

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির দুই ইউনিটের পরীক্ষা আজ। সোমবার (২২ ডিসেম্বর) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এখানে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৮৩ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ৬৩ জন। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন পরীক্ষার্থী ৫৮ জন।

এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ৫৮ জন। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে আসন প্রতি প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন।

এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৭ জন, যা এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ।

'এ' ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৪২ জন ভর্তিচ্ছু।

এছাড়া ২৩ ডিসেম্বর ‘সি১’ ও ‘ডি’ ইউনিটের একাংশের এবং ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ'র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্টাংশের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081