জবির ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রথম দিনে আসনপ্রতি লড়বে ২০ জন

১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এদিন ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা। 

চারুকলা অনুষদের ৩টি বিভাগে মোট ৬০ আসনের বিপরীতে লড়বে ১ হাজার ২৫১ জন। প্রতি আসনে লড়বে ২০ জন পরীক্ষার্থী। এদিন পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় মোট দেড় ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।
 
এ বিষয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আলপ্তগীন বলেন, এবার মোট পরীক্ষার্থী ১২৫১ জন। জবির শহীদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোন কেন্দ্রে পরীক্ষা হবে না। 

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এবারও আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। আগামীকাল ই ইউনিটের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আয়োজনে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ ছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে আবেদন জমা পড়ে মোট ৭২ হাজার ৪৬৩টি; কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়ে মোট ৭৯ হাজার ৭৯৬টি; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪ জন; সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২০ জন; চারুকলা অনুষদভুক্ত ই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ২৫১ জন আবেদন করেন। মোট আবেদন করেছেন ২ লাখ ১৪ জন।

পাঁচ মাসে অনেক প্রতিকূলতা পার করতে সক্ষম হয়েছি: গণশিক্ষা প্…
  • ১৫ জুলাই ২০২৬
লবঙ্গেই মিলতে পারে কাশির স্বস্তি, জেনে নিন সঠিক ব্যবহার
  • ১৫ জুলাই ২০২৬
দেশে ফের ভারী বৃষ্টির আভাস, কতদিন থাকবে জানালেন আবহাওয়াবিদ
  • ১৫ জুলাই ২০২৬
সেমিফাইনালে মেসিকে ঠেকাতে কোন কৌশলে এগোচ্ছে ইংল্যান্ড
  • ১৫ জুলাই ২০২৬
ভারী বর্ষণে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস, বাড়ছে দুর্ঘট…
  • ১৫ জুলাই ২০২৬
আদ-দ্বীন ফাউন্ডেশনে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ, আবেদন ২৫ জুলা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence