কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, এবার আসন সংখ্যা ৩৭০১

২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ AM
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় © লোগো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ওইদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

আজ রবিবার (২৩ নভেম্বর) গুচ্ছের ওয়েবসাইটে (https://acas.edu.bd/) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে। এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬