মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদন শুরু নভেম্বরে প্রথম সপ্তাহে

১৯ অক্টোবর ২০২৫, ০৭:০০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে আগামী নভেম্বর মাসে। তবে আবেদন শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক যুগ্ম-সচিব বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে আরেকটি সভা হবে। ওই সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিন, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে তা আগামী সপ্তাহের সভা শেষে বলা যাবে।’

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।

দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬